নোটিশ বোর্ড

সর্বশেষ ঘোষণা ও ইভেন্ট

ত্রাণ বিতরণের সময়সূচি, স্বেচ্ছাসেবক Meeting, কুইজের ফলাফল — সবকিছুর আপডেট এখানে।

জরুরিপিন করা ২৮ অক্টোবর, ২০২৬

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি — উপকারভোগী নির্বাচন চলছে

আগামী ১৫ ডিসেম্বর থেকে জামালপুর ও শেরপুরের প্রত্যন্ত গ্রামে শীতবস্ত্র বিতরণ শুরু হবে। যেসব পরিবার সহায়তা প্রয়োজন মনে করেন, তারা আমাদের হটলাইনে (+৮৮০ ৯৬১১ ৩৯৯৩১ ৫) যোগাযোগ করুন অথবা নিকটস্থ স্বেচ্ছাসেবকের সাথে কথা বলুন। যাচাই শেষে QR টোকেনসহ প্যাকেজ দেওয়া হবে।

ইভেন্ট ২০ অক্টোবর, ২০২৬

স্বেচ্ছাসেবক সমন্বয় সভা

প্রতি মাসের প্রথম শনিবার অনলাইন স্বেচ্ছাসেবক সভা অনুষ্ঠিত হয়। আগামী সভায় ত্রাণ বিতরণের সময়সূচি ও নতুন এলাকার প্রয়োজনীয়তা আলোচনা করা হবে। অংশ নিতে সাপোর্ট পেজে যোগাযোগ করুন।

সাধারণ ১০ অক্টোবর, ২০২৬

ডিজিটাল রশিদ ও QR ভেরিফিকেশন চালু

এখন থেকে প্রতিটি অনুদানের জন্য ডিজিটাল রশিদ তৈরি হয় এবং প্রতিটি ব্যয়ের জন্য ইউনিক QR ভাউচার দেওয়া হয়। রশিদ নম্বর (AAF-) বা ভাউচার নম্বর (EXP-) দিয়ে ওয়েবসাইটের “রশিদ যাচাই” পেজে সত্যতা যাচাই করা যাবে।

ফলাফল ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

শ্রেণি ৬-৮ শিক্ষার্থীদের জন্য আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় ৩১২ জন অংশ নেন। শীর্ষ ২০ জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হবে। পূর্ণ ফলাফল ওয়েবসাইটের কুইজ পেজে দেখা যাবে।

এখনই দান করুন